গাজীপুর নগরের গাছা থানার বড়বাড়ি এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কার্তিক শীল (৩৫) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহত কার্তিক ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল নামের একটি পোশাক কারখানার ফিনিশিং বিভাগের শ্রমিক ছিলেন। তিনি কুনিয়া পাঁচর চৌধুরী মার্কেট এলাকার সুশীল চন্দ্র শীলের ছেলে।
গাছা থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ শেখ মনির জানান, কার্তিকের বাঁ ঊরুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানা থেকে হেঁটে বাসায় ফেরার পথে মালামাল ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিলে ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে তায়েরুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে।
বাংলাদেশ সময়: ১৩:৪৯:২৩ ১০ বার পঠিত #অপরাধ #গাজীপুর #ছিনতাই #নিহত #পোশাকশ্রমিক