কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী বৃহস্পতিবার ঘোষণা করা হবে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। মামলার অন্য আসামিরা হলেন কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান। হানিফসহ মামলার চার আসামিই পলাতক রয়েছেন। মামলার অভিযোগে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যাসহ মোট তিনটি অপরাধ সংঘটিত হয়েছে। এছাড়া আসামিদের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশদাতা ও সরাসরি অংশগ্রহণের অভিযোগ আনা হয়েছে। গত ১০ জুন ট্রাইব্যুনাল-২ মামলাটি যেকোনো দিন রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রেখেছিলেন। পরবর্তীতে প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে ৭ অক্টোবর তা সমাপ্ত হয়। এরপর আজ ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য নতুন তারিখ নির্ধারণ করলেন।
বাংলাদেশ সময়: ১৫:১০:৩৪ ৯ বার পঠিত #আদালত #আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল #কুষ্টিয়া #জুলাই গণ-অভ্যুত্থান #মানবতাবিরোধী অপরাধ #মাহবুব উল আলম হানিফ