শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

খুলনায় মোটরসাইকেলে এসে গুলি, যুবদল নেতা আহত

প্রথম পাতা » অপরাধ » খুলনায় মোটরসাইকেলে এসে গুলি, যুবদল নেতা আহত
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬



খুলনার তেরখাদা উপজেলার পারহাজীগ্রামে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রামিম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতা আহত হয়েছেন। শনিবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত রামিম বিশ্বাস তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে ভ্যানে করে কোলাবাজারের উদ্দেশে যাওয়ার পথে সেনেরবাজার–মধুপুর সড়কের পারহাজীগ্রামে খান ব্রিকসের কাছে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পেছন থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর পিঠে গুলি লাগে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী জানান, ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং ওই এলাকায় পুলিশের বিশেষ নজরদারি রয়েছে।

বাংলাদেশ সময়: ২০:২৫:২২   ১৯ বার পঠিত   #  #  #  #  #  #