শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৮৯৮

প্রথম পাতা » প্রধান সংবাদ » ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৮৯৮
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬



গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৬ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২১ হাজার ৬৯৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা গিয়েছিলেন ৪১৩ জন। এছাড়া ২০২৪ সালে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃতের সংখ্যা ছিল ৫৭৫ জন।

বাংলাদেশ সময়: ২০:২৪:৩৯   ১৭ বার পঠিত   #  #  #  #