শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

কানাডায় অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

প্রথম পাতা » আন্তর্জাতিক » কানাডায় অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬



কানাডার অভিবাসন ও শরণার্থী সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ)। অভিযুক্তরা হলেন রাশেল মির্জা, মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. মুদাসসার আলম ভূঁইয়া, কাজী নাফিজ আলম এবং মো. রাকিবুল হাসান। এর মধ্যে চারজন গত ২২ অক্টোবর কুইবেকের ভ্যালিফিল্ড আদালতে হাজির হয়েছিলেন। বর্তমানে বাংলাদেশে অবস্থানরত মো. রাকিবুল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

  • ২০২৪ সালের ৩ জুলাই কুইবেকের মারসিয়ে শহরে একটি ভবনে অভিযান চালিয়ে অভিবাসন আইন লঙ্ঘনের আলামত পায় সিবিএসএ।
  • তদন্তে দেখা যায়, ২০৯ জন বাংলাদেশি নাগরিকের জন্য ২৪৩টি অস্থায়ী আবাসিক ভিসার (টিআরভি) আবেদনে জাল নথি ও মিথ্যা তথ্য ব্যবহার করা হয়েছিল।
  • ২০২৫ সালের ৩ জুন কুইবেক ও অন্টারিওর চারটি স্থানে তল্লাশি চালিয়ে উদ্ধার করা নথিপত্র ও কম্পিউটার সরঞ্জাম থেকে ভিসা জালিয়াতির প্রমাণ পাওয়া যায়।

তদন্তকারীরা সবচেয়ে গুরুতর প্রমাণ থাকা ৭৯টি ভিসার আবেদনকে বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত করছেন। অভিযুক্তদের বিরুদ্ধে অবৈধভাবে কানাডায় প্রবেশে সহায়তা, ভিসার আবেদনে তথ্য গোপন বা ভুল তথ্য প্রদানে সহায়তা এবং অভিবাসন আইন ভাঙতে উৎসাহিত করার অভিযোগ আনা হয়েছে। কানাডার জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী গ্যারি আনন্দসাঙ্গারি জানিয়েছেন, অভিবাসনব্যবস্থার অপব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০:২২:১৫   ১৮ বার পঠিত   #  #  #  #  #