শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

আইনজীবীদের সুবিধার্থে শনিবার খোলা থাকবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়

প্রথম পাতা » প্রধান সংবাদ » আইনজীবীদের সুবিধার্থে শনিবার খোলা থাকবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬



সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশ শেষে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরুর আগে আইনজীবীদের সুবিধার্থে শনিবার (২৪ অক্টোবর) অ্যাটর্নি জেনারেলের কার্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্যালয়ে মামলাসংক্রান্ত নোটিশ গ্রহণ করা হবে।

শুক্রবার (২৩ অক্টোবর) অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এ তথ্য জানান।

অবকাশের পর বিভিন্ন বেঞ্চের গঠন ও এখতিয়ারে পরিবর্তনের সম্ভাবনা বিবেচনায় নিয়ে এবং দুর্গাপূজার ছুটির কারণে কার্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় আইনজীবীদের অবগতির জন্য এই জরুরি নোটিশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ৭:২০:৫৯   ১৩ বার পঠিত   #  #  #  #