বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সুন্দরবনে হরিণের মাংসসহ চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড

প্রথম পাতা » প্রধান সংবাদ » সুন্দরবনে হরিণের মাংসসহ চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬



সুন্দরবনের খুলনা জেলার কয়রা থানাধীন গোলখালীর সিংয়ের বাঁধ সংলগ্ন এলাকা থেকে ১৩.৭ কেজি হরিণের মাংসসহ চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৮টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা গোলখালীর সিংয়ের বাঁধ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই এলাকা থেকে হরিণের মাংস, চারটি পা, একটি মাথা ও একটি চামড়া জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোবাদক ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।

লে. কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, বন্যপ্রাণি হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

বাংলাদেশ সময়: ২০:২৫:০৪   ১৯ বার পঠিত   #  #  #  #  #  #  #  #