বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

২০২৭ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা

প্রথম পাতা » খেলা » ২০২৭ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬



আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৭ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে। বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে আগামী বছরের ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ১৬টি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে এই প্রতিযোগিতায় অংশ নেবে।

  • গ্রুপ সি-তে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাত।
  • বাংলাদেশের সবকটি গ্রুপ পর্বের ম্যাচ সিলেটে অনুষ্ঠিত হবে।
  • টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলো চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের ম্যাচসূচি:

  • ২১ জানুয়ারি: সংযুক্ত আরব আমিরাত বনাম বাংলাদেশ (সিলেট)
  • ২৩ জানুয়ারি: অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ (সিলেট)
  • ২৫ জানুয়ারি: নাইজেরিয়া বনাম বাংলাদেশ (সিলেট)

টুর্নামেন্টের সুপার সিক্স পর্ব ২৭ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই আসরেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

বাংলাদেশ সময়: ৭:০২:৪৯   ১২ বার পঠিত   #  #  #  #  #