বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ডেমরায় আজ ৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

প্রথম পাতা » প্রধান সংবাদ » ডেমরায় আজ ৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
বুধবার, ২১ অক্টোবর ২০২৬



ঢাকা ও নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় আজ বুধবার ৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি কর্তৃপক্ষ। ডেমরা ডিআরএসের আউটলেট ভালভ প্রতিস্থাপন কাজের জন্য দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রভাবিত এলাকাগুলো হলো: বেঙ্গল গ্লাস, শুকরশী, শিমরাইল ও শীতলক্ষ্যা নদীর পশ্চিমাংশের সান্দিরা বালুঘাট থেকে কাঁচপুর সেতুর পশ্চিম পাশের এলাকা।

এই সময়ে সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক এই অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

বাংলাদেশ সময়: ১২:৫৮:২৫   ৫১ বার পঠিত   #  #  #  #  #