বুধবার, ২১ অক্টোবর ২০২৬

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: একই পরিবারের ৪ জনের খোঁজ নেই

প্রথম পাতা » প্রধান সংবাদ » কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: একই পরিবারের ৪ জনের খোঁজ নেই
বুধবার, ২১ অক্টোবর ২০২৬



কক্সবাজারের ইনানী পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের চারজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিরা হলেন নাহিদুর রহমান (৪১), তার স্ত্রী আফসানা মতিন তানজি (৩৬) এবং তাদের দুই সন্তান রুজাইনা ইনায়া (৭) ও সুনাইনা ইহানা (৩)। স্বজনদের আশঙ্কা, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে তারা থাকতে পারেন।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে রিসোর্টটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল ৮টা থেকে উদ্ধারকাজ শুরু করে এবং দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। দুপুর ২টা পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন।

নিহতদের মধ্যে সাতজনের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন ইসরাত জাহান মালিহা (৩০), মিলিতা মেহজাবিন আলভী (২৩), লায়লা জাহান নাবিলা (২৭), নাফিসতা মীম (২৭), ফারিহা কবির (৩৩), ফায়িজান আহম্মেদ (৫) এবং আশুলিয়ার নাসরিন আক্তার মুক্তা (২৮)। বাকি তিনজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ৮:৫১:১৯   ২২ বার পঠিত   #  #  #  #  #