সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান জমজম ব্রাদার্সের সাথে একটি ভিডিওতে অংশ নেওয়াকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসে। ওই পোস্টে দাবি করা হয়, মাহমুদউল্লাহ রিয়াদ ভানুয়াতুর নাগরিকত্বে বিনিয়োগের বিষয়টি প্রচার করছেন, যা বিদেশে অর্থ পাঠানোর বৈধতা নিয়ে প্রশ্ন তোলে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আমার একটি ভিডিওকে কেন্দ্র করে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, সে বিষয়ে আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই।
মাহমুদউল্লাহ রিয়াদ জানান, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে জমজম ব্রাদার্সের সাথে তার পরিচয় হয় এবং তাদের আমন্ত্রণে অফিসে গিয়ে তিনি ভিডিওটিতে অংশ নেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, এই প্রকল্পের সাথে তার কোনো ব্যবসায়িক বা অর্থনৈতিক সম্পৃক্ততা নেই এবং প্রকল্পটি সম্পর্কে তার পূর্ব কোনো ধারণা ছিল না। বিতর্ক সৃষ্টির পর তিনি জমজম ব্রাদার্সকে ভিডিওটি সরিয়ে নেওয়ার অনুরোধ জানান এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তা মুছে ফেলা হয়েছে। রিয়াদ বলেন,
আমার পুরো ক্যারিয়ারে ব্যক্তিগত ও পেশাগত জীবনে সব সময় বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করেছি। অনিচ্ছাকৃত এই ঘটনায় কেউ কষ্ট পেয়ে থাকলে কিংবা কোনো ধরনের বিভ্রান্তির সৃষ্টি হয়ে থাকলে, আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।
তিনি ভবিষ্যতে এ ধরনের বিষয়ে আরও সতর্ক থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
বাংলাদেশ সময়: ৮:৪৮:৪২ ২৭ বার পঠিত #ক্রিকেট #জমজম ব্রাদার্স #বাংলাদেশ ক্রিকেট #বিতর্ক #মাহমুদউল্লাহ রিয়াদ