মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

জাপানের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব জোরদারের প্রত্যাশা বাংলাদেশের

প্রথম পাতা » আন্তর্জাতিক » জাপানের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব জোরদারের প্রত্যাশা বাংলাদেশের
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬



বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন টোকিও সফরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছে জাপান। মঙ্গলবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ আশাবাদ জানানো হয়। বিবৃতিতে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার হিসেবে উল্লেখ করে বলা হয়, স্বাধীনতা, গণতন্ত্র ও আইনের শাসনের মতো অভিন্ন মূল্যবোধ ও নীতিতে দেশ দুটি বিশ্বাসী। প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে হালনাগাদ করা মুক্ত ও অবাধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় (এফওআইপি) বাস্তবায়নের লক্ষ্যে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এই সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান জাপানে অবস্থান করবেন। সফরকালে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক ও মধ্যাহ্নভোজের কর্মসূচি রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:২১:৪১   ২৫ বার পঠিত   #  #  #  #  #  #  #