রাজশাহীতে ৩৮ হাজার আখচাষীকে ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

প্রথম পাতা » জাতীয় » রাজশাহীতে ৩৮ হাজার আখচাষীকে ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬



রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষীর মাঝে ১২ কোটি টাকা প্রণোদনা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকালে রাজশাহীর হাজী মুহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় তিনি কম্পিউটারের বোতাম টিপে এই অর্থ সরাসরি চাষীদের মোবাইল অ্যাকাউন্টে প্রেরণ করেন।

এখন আমি কম্পিউটার একটা বোতাম চাপ দেবো। চাপটা দেওয়ার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে আখচাষী ভাইদের একাউন্টে সরকারের পক্ষ থেকে দেয়া সহযোগিতা কয়েক মিনিটের মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাবে।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন যে, আখচাষীদের সহায়তার জন্য সরকার মোট ১২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। অনুষ্ঠানে ১৫ জন আখচাষীকে প্রতীকী চেক প্রদান করা হয়। চেক গ্রহণকারী চাষীরা হলেন আবু সাঈদ চান, আবদুল আউয়াল মালেক, আবদুল মান্নান মন্ডল, এমাজ উদ্দিন, কাহার, গোলাম রাব্বানী, সবিতা রানী, জালাল উদ্দিন মৃধা, জিয়াউল হক, মহিদুল ইসলাম, আবদুল মাজেদ, নিরান্দ কুমার ঘোষ, শামীমুর রহমান, রীমা খাতুন ও রফিকুল ইসলাম। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। জনসভা শেষে প্রধানমন্ত্রীর রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৩৫:৫১   ২৫ বার পঠিত   #  #  #  #  #  #




জাতীয়’র আরও খবর


অনলাইনে ভোটার নিবন্ধনের আবেদন ও পুরোনো নথি নিষ্পত্তিতে নতুন নির্দেশনা
রাজশাহীতে ৩৮ হাজার আখচাষীকে ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী
পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে সবাই এই দেশের সন্তান: প্রধানমন্ত্রী
পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন জারি, দেখুন এখানে
৯২৬ কোটি টাকা অর্থদণ্ড বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন ৯৯তমবার পেছাল
জাপানে কর্মী নিয়োগে বাংলাদেশের সঙ্গে নতুন চুক্তি
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে: জহির উদ্দিন স্বপন
আইনি সেবা সহজ করতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, ধর্ম যার যার রাষ্ট্র সবার: চিফ হুইপ

Law News24.com News Archive

আর্কাইভ