রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে কৃষিপণ্য ও বীজ কিনতে যাওয়ার পথে নাটোরে সড়ক দুর্ঘটনায় শরীয়তপুরের জাজিরা উপজেলার পাঁচ ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর চারটার দিকে নাটোর-পাবনা মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের সামনে ব্যবসায়ীদের বহনকারী বাসের সঙ্গে একটি বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় মোট ১৪ জন নিহত ও অন্তত ৩২ জন আহত হয়েছেন।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বড়কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর খলিফা জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো কাজীরহাট বাজারে আনা হবে এবং সেখানে শ্রদ্ধা নিবেদনের পর দাফনের ব্যবস্থা করা হবে।
বাংলাদেশ সময়: ১৭:০৭:৩৪ ২৫ বার পঠিত #নাটোর #নিহত #ব্যবসায়ী #শরীয়তপুর #সড়ক দুর্ঘটনা