ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপি সূত্রে জানা গেছে, দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে মামলা রয়েছে। এর আগে ২০২৪ সালের ৫ আগস্টের পর মানি লন্ডারিংয়ের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান।
বাংলাদেশ সময়: ১০:৫৩:৩৭ ৩৪ বার পঠিত #অপরাধ #গ্রেপ্তার #ডায়মন্ড ওয়ার্ল্ড #ডিএমপি #ডিবি #দিলীপ কুমার আগারওয়ালা