সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

অ্যাপল গ্লোবাল টেলর এমডি ও চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড ও ৯২৬ কোটি টাকা জরিমানা

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » অ্যাপল গ্লোবাল টেলর এমডি ও চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড ও ৯২৬ কোটি টাকা জরিমানা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬



সেবা রপ্তানির আড়ালে ইনকামিং ও আউটগোয়িং কলের মাধ্যমে ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকা পাচারের দায়ে আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অভিউর রহমান খান ও চেয়ারম্যান মহি উদ্দিন মজুমদারকে ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৯ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন।

দুদক প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, অর্থপাচারের দায়ে আসামিদের ১২ বছর করে সশ্রম কারাদণ্ড এবং পাচার করা অর্থের দ্বিগুণ অর্থাৎ ৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক বছর বিনাশ্রম কারাভোগ করতে হবে। এ ছাড়া অপরাধমূলক বিশ্বাসভঙ্গের দায়ে তাদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে, যা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রায়ে আদালত আরও উল্লেখ করেন, আসামিরা নির্ধারিত অর্থদণ্ড পরিশোধ করতে ব্যর্থ হলে তাদের নামীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১৭:৪১:০৪   ১২ বার পঠিত   #  #  #  #  #