সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

মডেল আকাঙ্ক্ষা চৌধুরীকে জোর করে গাড়িতে তুলে নেওয়ার অভিযোগ

প্রথম পাতা » প্রধান সংবাদ » মডেল আকাঙ্ক্ষা চৌধুরীকে জোর করে গাড়িতে তুলে নেওয়ার অভিযোগ
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬



ভারতীয় মডেল ও রিয়েলিটি শো তারকা আকাঙ্ক্ষা চৌধুরী পুনের পেডকর গ্রাউন্ডসে নবরাত্রি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে আয়োজকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। ‘স্প্লিটসভিলা এক্স৬’-খ্যাত এই মডেলের দাবি, অনুষ্ঠানস্থলে তাঁকে জোর করে গাড়িতে তুলে নেওয়া হয়। তিনি জানান, নিজের টিম সঙ্গে না থাকায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন এবং গাড়ি থেকে নামতে চাইলেও চালক বা সংশ্লিষ্ট ব্যক্তিরা গাড়ি থামাচ্ছিলেন না। একপর্যায়ে বাধ্য হয়ে তিনি একজনকে চড় মারলে গাড়িটি থামে।

আকাঙ্ক্ষার অভিযোগ, আয়োজকদের অব্যবস্থাপনার কারণে অনুষ্ঠানস্থলে তাঁকে প্রবেশ করতে বাধা দেওয়া হয় এবং আয়োজক দলের সদস্যরা তাঁকে নিয়ে উপহাস করেন। এছাড়া তাঁর পারিশ্রমিকও পরিশোধ করা হয়নি। তিনি এই ঘটনাকে অপহরণের মতো বর্ণনা করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন।

বাংলাদেশ সময়: ৮:২২:২৫   ৯ বার পঠিত   #  #  #  #  #  #