বাংলাদেশে হামের প্রাদুর্ভাব: টিকাদানের হার কমে যাওয়ায় উদ্বেগ

প্রথম পাতা » প্রধান সংবাদ » বাংলাদেশে হামের প্রাদুর্ভাব: টিকাদানের হার কমে যাওয়ায় উদ্বেগ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬



বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ২০২৫ সালে বাংলাদেশের নিয়মিত টিকাদান কর্মসূচিতে ছন্দপতন ঘটায় হামের প্রাদুর্ভাব তীব্র আকার ধারণ করেছে। চলতি বছরের মার্চ থেকে ৯ অক্টোবর পর্যন্ত প্রায় ২ লাখ ২ হাজার ব্যক্তির শরীরে হামের উপসর্গ দেখা গেছে এবং ১ হাজার ১৪৭ জনের মৃত্যু হয়েছে, যার ৯৪ শতাংশই পাঁচ বছরের কম বয়সী শিশু।

বাংলাদেশের অভিজ্ঞতা দেখাচ্ছে, টিকাদানের হার ৯৫ শতাংশের নিচে নেমে গেলে কোনো রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনা কতটা কঠিন হয়ে পড়ে। ডব্লিউএইচও বলছে, রোগের প্রাদুর্ভাব ঠেকাতে টিকাদানের হার অন্তত ৯৫ শতাংশ হওয়া প্রয়োজন।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, জরুরি টিকাদান কর্মসূচিতে তথ্যের ঘাটতি, প্রস্তুতির অভাব এবং অনেক অভিভাবকের কাছে পৌঁছাতে না পারার কারণে এই সংকট আরও ঘনীভূত হয়েছে। ২০২৪ সালে হামের টিকার প্রথম ডোজ নেওয়ার হার ৯৬ শতাংশ থাকলেও ২০২৫ সালে তা কমে ৯০ শতাংশে নেমে আসে। এছাড়া, রাজনৈতিক অস্থিরতা ও স্বাস্থ্যকর্মীদের ধর্মঘটের কারণেও টিকাদান কার্যক্রমে ব্যাঘাত ঘটে। বর্তমানে সরকার নতুন করে টিকাদান কর্মসূচি শুরু করলেও, স্বাস্থ্যকর্মীদের শূন্যপদ এবং জন্মনিবন্ধনের অভাবসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪:১২:৫৯   ৪ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সামষ্টিক পরিকল্পনা গ্রহণ করতে হবে: অর্থমন্ত্রী
বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ
বিদেশে উচ্চশিক্ষার খোঁজে ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ারে’ শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়
বাংলাদেশে হামের প্রাদুর্ভাব: টিকাদানের হার কমে যাওয়ায় উদ্বেগ
এআই দিয়ে তৈরি আপত্তিকর ভিডিও নিয়ে ক্ষুব্ধ পরীমণি
মানিকগঞ্জে সার পাচারকালে সাব-ডিলার আটক, দুই লাখ টাকা জরিমানা
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
রিমান্ড শেষে কারাগারে দুই সাবেক সেনা কর্মকর্তা
মণ্ডপের পরিবেশ, নিরাপত্তা নিয়ে যা বললেন দর্শনার্থী
এসআরবির তদন্ত ভোরে প্রশ্নপত্র আসে এনবিআরের দুই কর্মীর কাছে, কয়েক ঘণ্টার মধ্যে ছড়িয়ে পড়ে উত্তরসহ

Law News24.com News Archive

আর্কাইভ