আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকলেও আগামী শনিবার (১৭ অক্টোবর) সব শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস খোলা থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। নির্দেশনা অনুযায়ী, এদিন শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের কার্যালয় খোলা রেখে প্রয়োজনীয় প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম চালু রাখতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শ্রেণি কার্যক্রমের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত বার্ষিক ছুটির তালিকা বহাল থাকবে, ফলে শনিবার কোনো নিয়মিত ক্লাস হবে না। ছুটির মধ্যেও শিক্ষার্থীরা ফরম পূরণসহ বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজ সম্পন্ন করার সুযোগ পাবেন। এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকেও এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৩:১৪:৩৫ ১১ বার পঠিত #অফিস #ছুটি #দুর্গাপূজা #শিক্ষা #শিক্ষা মন্ত্রণালয়