মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রথম পাতা » জাতীয় » অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬



প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমানে দেশে নৈরাজ্য ও সহিংসতা অনেকটাই কমে এসেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুলিশ বাহিনী বর্তমানে যে পরিস্থিতির মধ্যে কাজ করছে, তা বিবেচনায় নিয়ে বলা যায় স্বরাষ্ট্রমন্ত্রী ও বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে।

অন্তর্বর্তী সরকারের সময়ের সঙ্গে তুলনা করছি। কারণ হলো, ধ্বংসপ্রাপ্ত বা বিধ্বস্ত পুলিশ আমরা ৫ আগস্টের পর থেকে দেখছি।

তিনি স্বীকার করেন যে এখনো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে এবং কোথাও কোথাও দায়িত্ব অবহেলার অভিযোগ রয়েছে, তবে সেসব ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তথ্য উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের সময় মাজার ভাঙা, ফুটবল খেলা ও নাটক মেলা বন্ধের মতো নৈরাজ্যকর পরিস্থিতি দেখা গিয়েছিল, যা বর্তমানে নেই। এছাড়া দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই এবং সাইবার সুরক্ষা আইন প্রণয়ন হলে অপতথ্য কমে আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৫:৪১:৩২   ৭ বার পঠিত   #  #  #  #  #  #