শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যার প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে

প্রথম পাতা » জাতীয় » দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যার প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬



দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আবারও চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। প্রথম দফার রিমান্ড শেষে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন আসামি গাজী নজরুল ইসলামকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিকেলে ডিবির একটি গাড়িতে করে গাজী নজরুল ইসলামকে আদালতের হাজতখানায় রাখা হয় এবং পরে তাকে বিচারকের সামনে হাজির করা হয়। শুনানির সময় তিনি আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আসামি পক্ষ থেকে রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন জানানো হলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের উল্টো দিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেওয়া হয়। রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, মাকছুদা ইসলাম ও নিহত মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন তার বাবা এস এম মাসুম বিল্লাহ। পরদিন শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকারের আবেদনে গাজী নজরুল ইসলামের চার দিন ও মাকছুদা বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেদিন রাতেই মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রিমান্ড শেষে মাকছুদা বেগমকে ২২ সেপ্টেম্বর কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া বুধবার এই মামলার তৃতীয় আসামি ভুক্তভোগীর মামা ওবায়দুর রহমানকে ঢাকার বাইরে থেকে গ্রেফতার করে এসআরবি-২। এরপর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১০:১৭:০৩   ৬ বার পঠিত   #  #  #  #  #  #  #