ট্রেনে নিরাপত্তারক্ষীর ওপর ব্লেড দিয়ে হামলার অভিযোগে অভিনেত্রী অন্তরা গ্রেপ্তার

প্রথম পাতা » বিনোদন » ট্রেনে নিরাপত্তারক্ষীর ওপর ব্লেড দিয়ে হামলার অভিযোগে অভিনেত্রী অন্তরা গ্রেপ্তার
সোমবার, ১৭ আগস্ট ২০২৬



মুম্বাইয়ে ট্রেনের সংরক্ষিত আসন নিয়ে বচসার জেরে আরপিএফের (রেলওয়ে সুরক্ষা বাহিনী) কর্মীদের ওপর হামলার অভিযোগে মডেল-অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে রেল পুলিশ। ১২ আগস্ট অরাবলি এক্সপ্রেসের একটি সংরক্ষিত শীতাতপনিয়ন্ত্রিত কামরায় এই ঘটনা ঘটে। শুটিংয়ের কাজে সুরাটগামী ওই অভিনেত্রী স্লিপার ক্লাসের টিকিট থাকা সত্ত্বেও এসি কোচে উঠে পড়েন বলে অভিযোগ। রাত সাড়ে ৯টা থেকে ১০টা ৫০ মিনিটের মধ্যে বোরিবলি ও ডহানুর মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। এফআইআর অনুযায়ী, এক যাত্রী অন্তরাকে সংরক্ষিত আসন ছেড়ে দেওয়ার অনুরোধ করলে তিনি তা প্রত্যাখ্যান করেন। এরপর বিষয়টি আরপিএফকে জানানো হয়। আরপিএফের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর যামিনীকান্ত মিশ্র ও কনস্টেবল রাজেশ কুমার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে অভিনেত্রী তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। পুলিশের দাবি, এক পর্যায়ে অন্তরা নিজের পোশাক খুলে ফেলেন এবং হাতে থাকা রেজর ব্লেড দিয়ে আরপিএফ কর্মীদের ভয় দেখান। অভিযোগ, সেই ব্লেড দিয়ে এক কর্মীকে আঘাতও করেন তিনি। ঘটনায় অভিনেত্রী নিজেও আহত হন। যামিনীকান্ত মিশ্রের অভিযোগ, অন্তরা তাঁর পোশাক ও মোবাইল ফোন নষ্ট করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় কামরার দরজা বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, তখন কামরা থেকে বেরিয়ে যাওয়ার জন্য জানালার কাচ ভাঙারও চেষ্টা করেন অন্তরা। পরে ডহানু স্টেশনে তাঁকে ট্রেন থেকে নামিয়ে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ৭:১৭:০৮   ২ বার পঠিত   #  #  #  #  #  #




বিনোদন’র আরও খবর


ট্রেনে নিরাপত্তারক্ষীর ওপর ব্লেড দিয়ে হামলার অভিযোগে অভিনেত্রী অন্তরা গ্রেপ্তার
লাইভে এসে বউয়ের শাড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা, গ্রেফতার প্রিন্স মামুন
ডিপজলের নামে খালাতো ভাই টাইগারের মানহানি মামলা, তদন্তে ডিবি
ফেরদৌস, শাওন, সোমা ইসলাম, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
যৌতুক দাবি ও স্ত্রীকে নির্যাতনের মামলায় কারাগারে টিকটকার প্রিন্স মামুন
প্রতারণার মামলায়ও তৌহিদ আফ্রিদির জামিন, ‘মুক্তিতে বাধা নেই’
প্রতারণার মামলায় আত্মসমর্পণ করে নায়িকা ববির জামিন
প্রতারণা মামলায় অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ
পরীমনির প্রশ্ন রাষ্ট্র কি তার দায় নেবে
ইকরার মৃত্যু: জামিন মেলেনি অভিনেতা জাহের আলভীর

Law News24.com News Archive

আর্কাইভ