মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

রাজবাড়ীর খানখানাপুরে ট্রেনের সঙ্গে বাস-অটোরিকশা-মাহিন্দ্র, মোটরসাইকেল সংঘর্ষে, নিহত ২, আহত অন্তত ১৫

প্রথম পাতা » সারাদেশ » রাজবাড়ীর খানখানাপুরে ট্রেনের সঙ্গে বাস-অটোরিকশা-মাহিন্দ্র, মোটরসাইকেল সংঘর্ষে, নিহত ২, আহত অন্তত ১৫
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ী : রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে ট্রেনের সঙ্গে বাস-অটোরিকশা-মাহিন্দ্র, মোটরসাইকেল  সংঘর্ষে, নিহত ২, আহত অন্তত ১৫ জনের খবর পাওয়া গেছে।

গতকাল রোববার (২৬ জুলাই) রাত পোনে নয়টার দিকে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর

মহাসড়কের রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,- রাজবাড়ীর গোয়ালন্দের বাসিন্দা মনোয়ার হোসেন পাটোয়ারি,অন্যজন রাজবাড়ীর ইসলামপুর ইউনিয়নের শামুকখোলা গ্রামের মঈনুদ্দিন শেখের ছেলে মালেক শেখ।

জানা যায়, ফরিদপুর থেকে   একটি তেলবাহী ট্রেন রাজবাড়ীর দিকে আসছিল। খানখানাপুর রেলগেট অতিক্রমের আগে ট্রেনটির পেছনের ছয়টি বগি চেইন ছিঁড়ে মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

ওইসময়  ট্রেনটি সম্পূর্ণ চলে গেছে মনে করে গেটম্যান রেলগেট খুলে দিলে, দৌলতদিয়া থেকে রাজবাড়ীগামী একটি যাত্রীবাহী বাস, মাহেন্দ্র ও অটোরিকশা, মোটরসাইকেল রেললাইন পার হওয়ার চেষ্টা করে। এ সময় পেছন থেকে আসা বিচ্ছিন্ন ট্রেনের বগির সঙ্গে এসব যানবাহনগুলোর সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বগির সঙ্গে সংঘর্ষে বাস, অটোরিকশা,  মাহেন্দ্রটি, মোটরসাইকেল  দুমড়ে-মুচড়ে যায়।  পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে সবাইকে  উদ্ধার করে আহতদের  চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দেন।

এঘনায় রেলগেট এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১২:০৩:০৭   ৭ বার পঠিত