পদ্মায় ফেরি থেকে পড়ে কচুরিপানা ধরে ৩০ কিলোমিটার ভেসে প্রাণে বাঁচলেন নারী

প্রথম পাতা » প্রধান সংবাদ » পদ্মায় ফেরি থেকে পড়ে কচুরিপানা ধরে ৩০ কিলোমিটার ভেসে প্রাণে বাঁচলেন নারী
রবিবার, ২৬ জুলাই ২০২৬



পদ্মায় ফেরি থেকে পড়ে কচুরিপানা ধরে ৩০ কিলোমিটার ভেসে প্রাণে বাঁচলেন নারী

মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে আসা ‘কুমিল্লা’ নামের একটি ফেরি থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়া এক নারীকে সাড়ে তিন ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে। কচুরিপানা ধরে প্রায় ৩০ কিলোমিটার ভাটিতে ভেসে যাওয়ার পর ফরিদপুরের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। আজ রোববার তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উদ্ধার হওয়া ওই নারীর নাম মোসা. লাইজু (৩৯)। তিনি ঢাকার কামরাঙ্গীরচর থানার আশ্রাফাবাদ ঝাউচর এলাকার বাসিন্দা ফোরকান মিয়ার স্ত্রী।

পদ্মা নদীতে ভাসমান কচুরিপানা ধরে ভেসে যেতে যেতে তিনি কবিরপুর চরে পৌঁছান। স্থানীয় চার যুবক মাছ ধরার সময় তাঁকে উদ্ধার করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে পাটুরিয়া ফেরিঘাট থেকে ‘কুমিল্লা’ নামের ফেরিটি দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে যায়। রাত আটটার দিকে ফেরিটি মাঝনদীতে পৌঁছালে ডেক থেকে ওই নারী নদীতে পড়ে যান। বিষয়টি জানতে পেরে ফেরির মাস্টার দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে দায়িত্বরত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মকর্তাদের জানান। একই সঙ্গে দুই ঘাটের নৌ পুলিশ ফাঁড়িকেও বিষয়টি অবহিত করা হয়।

খবর পেয়ে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে অভিযান চালিয়েও ওই নারীর সন্ধান পাননি।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ত্রিনাথ সাহা বলেন, ওই নারীর একটি ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়। লাইজু বরগুনা সদর উপজেলার উরবুনিয়া গ্রামের আবদুর রাজ্জাক গাজীর মেয়ে। ব্যাগে থাকা ফোন নম্বর থেকে তাঁর স্বজনদের সঙ্গেও যোগাযোগ করা হয়।

রাত সাড়ে ১১টার দিকে পুলিশ জানতে পারে, দৌলতদিয়া ফেরিঘাট থেকে প্রায় ৩০ কিলোমিটার ভাটিতে ফরিদপুরের কোতোয়ালি থানার কবিরপুর চর এলাকায় ওই নারীকে উদ্ধার করা হয়েছে। পদ্মা নদীতে ভাসমান কচুরিপানা ধরে ভেসে যেতে যেতে তিনি সেখানে পৌঁছান। স্থানীয় চার যুবক মাছ ধরার সময় তাঁকে উদ্ধার করে স্থানীয় এক ইউপি সদস্যের হেফাজতে দেন।

কোতোয়ালি নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তপন নন্দী জানান, আজ সকাল ছয়টার দিকে ওই নারীকে ফাঁড়িতে আনা হয়। পরে সকাল সাড়ে ছয়টার দিকে পরিবারের সদস্যরা সেখানে এলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁর বোন মোসা. পলি খাতুন ও মামা আমিনুল ইসলামের কাছে তাঁকে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:২১   ৭৪ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হাইকোর্টে রায়ে পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ