ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, জরিমানা ১ হাজার টাকা

প্রথম পাতা » অপরাধ » ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, জরিমানা ১ হাজার টাকা
শনিবার, ২৫ জুলাই ২০২৬



---

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে সংক্ষিপ্ত বিচারের (সামারি ট্রায়াল) মাধ্যমে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম সদর উপজেলার ছয়ঘরিয়া মাঝেরপাড়া গ্রামের খেদের মিয়ার চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালায়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে বলদিয়া গ্রামের ইউনুস আলীর ছেলে শামীমকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত শামীম দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মামলা প্রক্রিয়া শেষে ভ্রাম্যমাণ আদালতে সামারি ট্রায়াল অনুষ্ঠিত হয়। আদালত আসামিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯:৩২:১৫   ১৯৬ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


খুলনায় মোটরসাইকেলে এসে গুলি, যুবদল নেতা আহত
যৌন নিপীড়নের অভিযোগ যৌন নিপীড়নের অভিযোগ: বিচার চাইতে মাদ্রাসায় গিয়েছিলাম, মব সৃষ্টি করিনি, দাবি শিশুর বাবার
অভিযানের এক মাস কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে স্বস্তি, তবে শঙ্কা কাটেনি
ছাত্রদল নেতার চাঁদাবাজি আদাবরে চাঁদাবাজি ও দখলদারির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
খুলনায় ১৫ ঘণ্টার ব্যবধানে দুই হত্যাকাণ্ড
বাসের কাউন্টারে খুন বাসের কাউন্টারে খুন মাগুরায় যুবদল নেতা হত্যায় সংগঠনের আরেক নেতাসহ দুজন গ্রেপ্তার
নিঃসন্তান বৃদ্ধাকে হত্যার দায়ে ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫
মামলার পর জানা গেল থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়েছিলেন এক যুবক
বাসের কাউন্টারে মৃত্যু মাগুরায় বাসের কাউন্টারে যুবদল নেতার মৃত্যু, মাথায় গুলির ক্ষত শনাক্ত
জামিনে বেরিয়ে আবাসন প্রকল্পের মালিককে হত্যার হুমকি, থানায় জিডি

Law News24.com News Archive

আর্কাইভ