মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

কিস্তির টাকা তুলতে গিয়ে শিশু ধর্ষণের অভিযোগে এনজিও কর্মী গ্রেপ্তার

প্রথম পাতা » অপরাধ » কিস্তির টাকা তুলতে গিয়ে শিশু ধর্ষণের অভিযোগে এনজিও কর্মী গ্রেপ্তার
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬



কিস্তির টাকা তুলতে গিয়ে শিশু ধর্ষণের অভিযোগে এনজিও কর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ঋণের কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক এনজিও কর্মীর বিরুদ্ধে। এ ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত এনজিও কর্মীকে গ্রেপ্তার করেছে।

সোমবার (২০ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিটের দিকে ভোলাহাট থানাধীন রাধানগর কলোনী এলাকায় ভিকটিমের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাধানগর কলোনী এলাকার একটি বাড়িতে ৬ বছরের শিশুকন্যাটি একা অবস্থান করছিল। এ সময় ‘রিক’ নামক একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) ভোলাহাট শাখার মাঠ কর্মী মো. রাকিবুল ইসলাম (২৩) ঋণের কিস্তির টাকা তুলতে ওই বাড়িতে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত রাকিবুল ইসলাম শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন।

গ্রেপ্তার মো. রাকিবুল ইসলাম (২৩) পিরোজপুর জেলার পিরোজপুর সদর থানাধীন কালিটাটি বটতলা (পশ্চিম ডুবুরি তলা, পোঃ শাড়িকতলা) গ্রামের বাসিন্দ। তিনি ভোলাহাটে ‘রিক’ এনজিওর মাঠ কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারেক জানান, ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। ‘রিক’ এনজিওর ভোলাহাট শাখার রাধানগর এলাকা থেকে অভিযুক্ত রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে। এই বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১:১৭:২৯   ১৪ বার পঠিত