রাজবাড়ীতে বর্ন্যাঢ্য শোভাযাত্রায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালিত

প্রথম পাতা » সারাদেশ » রাজবাড়ীতে বর্ন্যাঢ্য শোভাযাত্রায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালিত
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা সনাতনি ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব।

রথযাত্রা উপলক্ষে ভক্তবৃন্দের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে রাজবাড়ীর ঐতিহ্যবাহি কেন্দ্রীয় পুরাতন হরিসভা মন্দির এলাকা। এ সম্প্রদায়ের মানুষের সমাগমে কানায় কানায় পূর্ণ হয়েছে মন্দির এলাকা। মনে হয় এ যেন এক তীর্থ স্থান।

বৃহস্পতিবার  (১৬জুলাই) বিকালে রাজবাড়ীর ঐতিহ্যবাহি পুরাতন হরিসভা মন্দির থেকে বর্ন্যাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে  নিয়ে যাওয়া হয়  মাসিবাড়ি শহরের ভাজনচালা শীতলা মন্দিরে  জগন্নাথ দেবের রথ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে  এ ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষেরা পরিবার পরিজন নিয়ে ছুটে আসছেন রথযাত্রার  দড়ি টানতে।

রাজবাড়ীর কেন্দ্রীয়  হরিসভা মন্দির কমিটির রথযাত্রা উপ-কমিটির  আয়োজনে  প্রভাত দাস বিষ্ণুর সভাপতিত্বে  কৃষ্ণ কর্মকার এর সঞ্চালনায়  বর্ন্যাঢ্য শোভা রথযাত্রায় উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ, অধ্যক্ষ মুঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ন - আহবায়ক গাজী আহসান হাবিব,  রাজবাড়ী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য ফ্রন্ট এর আহবায়ক অশোক সরকার,

পুরাতন হরিসভা মন্দির কমিটির সভাপতি জয়দেব কর্মকার, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান,কেন্দীয় হরিসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক বেনু দত্ত,  রথযাত্রা উপকমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সেন মানিকসহ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ।

এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির তথ্য ও যোগাযোগ সম্পাদক স্বপন বিশ্বাস,

মন্দির কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন, উজ্জ্বল সরকার, সুকান্ত শীল, মুক্তার সরদারসহ অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে নিরাপত্তায় পুলিশ গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে।

বাংলাদেশ সময়: ১৯:৩১:৫৩   ১৫৮ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


হারমোনিয়ামের ভেতরে বিদেশি পিস্তল, অস্ত্রসহ আটক ৩
নেত্রকোনায় ধর্ষণের মিথ্যা মামলা করায় নারীর কারাদণ্ড
মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে নড়াইলে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা
তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী
জামালপুরে মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূর মৃত্যু, চালক গ্রেপ্তার
উলিপুরে মঙ্গলবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ৩০টি ঝুটের গোডাউন ভস্মীভূত
নোয়াখালীতে ঘুমন্ত ব্যক্তিকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জন আটক
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ শনাক্ত

Law News24.com News Archive

আর্কাইভ