এস কে সুরের দুর্নীতির মামলার যুক্তিতর্ক শেষ, রায় ২৮ জুলাই

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » এস কে সুরের দুর্নীতির মামলার যুক্তিতর্ক শেষ, রায় ২৮ জুলাই
বুধবার, ১৫ জুলাই ২০২৬



এস কে সুরের দুর্নীতির মামলার যুক্তিতর্ক শেষ, রায় ২৮ জুলাই

সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ২৮ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (১৫ জুলাই) রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন রায় ঘোষণার এ তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী দেওয়ান আশিক।

দুদকের প্রসিকিউটর শামসুদ্দিন মো. আবুল কালাম আজাদ জানান, মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে এবং আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় সব তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, সংশ্লিষ্ট আইনে এ অপরাধের সর্বোচ্চ শাস্তি তিন বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছে।

মামলার নথি অনুযায়ী, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে এস কে সুর এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও সম্পদ অর্জনের তথ্য জানিয়ে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় দুদক। তিনি ২০২৪ সালের ২৭ অক্টোবর সম্পদ বিবরণীর ফরম ও নির্দেশনা গ্রহণ করলেও নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে তা জমা দেননি।

এ ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ২৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ৬ নভেম্বর আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। বিচার চলাকালে সাতজন সাক্ষীর প্রত্যেকের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের একটি দল এস কে সুরকে গ্রেপ্তার করে। সেদিনই তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

বাংলাদেশ সময়: ২১:৫৮:৩৩   ১২৪ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
প্লট বরাদ্দে দুর্নীতি নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুর: প্রধান আসামির জামিন
জুলাই হত্যা মামলায় সাবেক এমপি হাসনাত আবদুল্লাহর ছেলে মঈনউদ্দিন ফের গ্রেপ্তার
ব্লগার নিলয় হত্যা মামলায় সাক্ষ্য দিলেন ময়নাতদন্তকারী চিকিৎসক

Law News24.com News Archive

আর্কাইভ