মজার বাজি ইংল্যান্ডের জয়ে ২৪ ঘণ্টার জন্য লোগো বদলালো নরওয়েজিয়ান এয়ার

প্রথম পাতা » আন্তর্জাতিক » মজার বাজি ইংল্যান্ডের জয়ে ২৪ ঘণ্টার জন্য লোগো বদলালো নরওয়েজিয়ান এয়ার
সোমবার, ১৩ জুলাই ২০২৬



মজার বাজি ইংল্যান্ডের জয়ে ২৪ ঘণ্টার জন্য লোগো বদলালো নরওয়েজিয়ান এয়ার

ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ২-১ গোলে হারানোর পর মজার এক বাজির শর্ত পূরণ করেছে নরওয়ের বিমান সংস্থা নরওয়েজিয়ান এয়ার। বাজিতে হেরে এক দিনের জন্য নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইল ছবির জায়গায় বৃটিশ এয়ারওয়েজের লোগো ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি।

গত শনিবারের ম্যাচের আগে দুই দেশের জাতীয় বিমান সংস্থা- নরওয়েজিয়ান এয়ার ও বৃটিশ এয়ারওয়েজ- একটি বন্ধুত্বপূর্ণ বাজি ধরেছিল। শর্ত ছিল, যে দেশের দল হারবে, সেই দেশের বিমান সংস্থা ২৪ ঘণ্টার জন্য নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইল ছবিতে বিজয়ী দেশের বিমান সংস্থার লোগো ব্যবহার করবে।
বাজির শর্ত মেনে নরওয়েজিয়ান এয়ার, বৃটিশ এয়ারওয়েজের লোগো দিয়ে একটি পোস্টও প্রকাশ করেছে। সেখানে তারা লিখেছে, যদিও আমাদের জন্য টুর্নামেন্ট শেষ হয়ে গেছে, এই বন্ধুত্বপূর্ণ বাজি আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।

একই সঙ্গে ইংল্যান্ড ও বৃটিশ এয়ারওয়েজকে অভিনন্দন জানিয়ে প্রতিষ্ঠানটি আরও লিখেছে, সেমিফাইনালে ইংল্যান্ড ও বৃটিশ এয়ারওয়েজের জন্য শুভকামনা। আমরা আন্তরিকভাবে আশা করি, আপনারাই ফুটবলকে ঘরে ফিরিয়ে আনতে পারবেন।
আগামী বুধবার বিশ্বকাপের সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের আটলান্টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড।

বাংলাদেশ সময়: ২৩:১০:০৬   ১৪২ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ পেলেন আমির খানের ভাগ্নে ইমরান খান
হুতিদের হামলার জেরে সৌদিগামী যাত্রীদের বিকল্প রুটে জেদ্দা ও মদিনা ব্যবহারের পরামর্শ
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
ইয়েমেনে সংঘাত: খাদ্যসহায়তা ব্যাহত, ঝুঁকিতে ৮ লাখ মানুষ
যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি নিয়ে নতুন নিয়ম, বিপাকে অভিবাসীরা
সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার তুরস্কের
সৌদি আরবে ফ্লাইট জটিলতায় বিপাকে বাংলাদেশি কর্মীরা
ইয়েমেন যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রকে বেদনাদায়ক জবাবের হুঁশিয়ারি হুতিদের
নিউইয়র্কের বিমানবন্দরে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস

Law News24.com News Archive

আর্কাইভ