২৪ ঘন্টা পার না হতেই আবারও চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বাকপ্রতিবন্ধীর মৃত্যু

প্রথম পাতা » সারাদেশ » ২৪ ঘন্টা পার না হতেই আবারও চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বাকপ্রতিবন্ধীর মৃত্যু
সোমবার, ১৩ জুলাই ২০২৬



---

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পশুহাট এলাকায় মালবাহী ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক বাকপ্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার পশুহাট এলাকার সিগন্যাল সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে পশুহাট এলাকা ও আলমডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করতেন। তিনি বাকপ্রতিবন্ধী ছিলেন এবং রাতে কখনো পশুহাটে, আবার কখনো রেলস্টেশনে ঘুমাতেন। স্থানীয় লোকজন যে যা খাবার দিতেন, তাই খেয়ে জীবনযাপন করতেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় ওই ব্যক্তি রেললাইনের পাশে অবস্থান করছিলেন। এ সময় একটি মালবাহী ট্রেন সেখানে পৌঁছালে ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির

পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

রেলওয়ে পুলিশের এসআই জগদ্বীশ কুমার জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে

বাংলাদেশ সময়: ১৬:০৬:১১   ১৬৭ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


হারমোনিয়ামের ভেতরে বিদেশি পিস্তল, অস্ত্রসহ আটক ৩
নেত্রকোনায় ধর্ষণের মিথ্যা মামলা করায় নারীর কারাদণ্ড
মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে নড়াইলে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা
তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী
জামালপুরে মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূর মৃত্যু, চালক গ্রেপ্তার
উলিপুরে মঙ্গলবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ৩০টি ঝুটের গোডাউন ভস্মীভূত
নোয়াখালীতে ঘুমন্ত ব্যক্তিকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জন আটক
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ শনাক্ত

Law News24.com News Archive

আর্কাইভ