আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু

প্রথম পাতা » সারাদেশ » আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু
সোমবার, ১৩ জুলাই ২০২৬



---

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ট্রেনে কাটা পড়ে হাসিনা খাতুন (৬০) নামে এক প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ রেলগেটের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিনা খাতুন উপজেলার গড়গড়ি গ্রামের আজগর আলীর স্ত্রী।

জিআরপি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা মেইল ট্রেনটি মুন্সিগঞ্জ রেলগেট এলাকায় পৌঁছালে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পোড়াদহ জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০:৫৪:০৫   ৮৯ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর হওয়ার নির্দেশ
গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শহিদদের ঋণ শোধ করতে হবে —পানিসম্পদ মন্ত্রী
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে হাজির করতে আদালতের বিজ্ঞপ্তি
সিলেটে এনসিপি’র গাড়িতে হামলাকে ঘিরে উত্তেজনা
‘আমার সম্পর্কে পুলিশ কমিশনারকে জিজ্ঞেস করেন’— বলা সেই ডেভিড ইমন গ্রেপ্তার
ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন
পুলিশের বিশেষ অভিযানে ৩ মাসে গ্রেপ্তার ৩৯ হাজার

Law News24.com News Archive

আর্কাইভ