আইএমএফের শর্ত বাস্তবায়ন পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম

প্রথম পাতা » জাতীয় » আইএমএফের শর্ত বাস্তবায়ন পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম
সোমবার, ১৩ জুলাই ২০২৬



আইএমএফের শর্ত বাস্তবায়ন পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম

বাজারে চাহিদামতো বৈদেশিক মুদ্রার জোগান থাকার পরও আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) শর্ত বাস্তবায়ন করতে পর্যায়ক্রমে ডলারের দাম বাড়ানো ও টাকার মান কমানো হচ্ছে। এর অংশ হিসাবে রোববার দেশের আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা বাজারে ডলারের দাম গড় হিসাবে ১৩ পয়সা ও সর্বোচ্চ হিসাবে ১৫ পয়সা বেড়েছে।

আন্তঃব্যাংকে দাম বাড়ার কারণে গ্রাহকদের কাছে বিক্রির ক্ষেত্রেও ব্যাংকগুলো এর দাম বাড়িয়েছে। ফলে ব্যাংকগুলোতে সর্বোচ্চ ১২৩ টাকা ৯০ পয়সা দরে আমদানি খাতে ডলার বিক্রি হয়েছে। আগে সর্বোচ্চ দাম ছিল ১২৩ টাকা ৭৫ পয়সা।

কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংক সূত্রে জানা যায়, গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে আন্তঃব্যাংকে ডলারের সর্বোচ্চ ও সর্বনিম্ন দাম ১২২ টাকা ৮৫ পয়সায় স্থিতিশীল ছিল।

রোববার সর্বোচ্চ দাম ১৫ পয়সা বেড়ে ১২৩ টাকায় উঠেছে। তবে সর্বনিম্ন দাম ১২৩ টাকা ৮৫ পয়সায় অপরিবর্তিত রয়েছে। সর্বোচ্চ দামে বেশির ভাগ ডলার লেনদেন হওয়ায় গড় দামও বেড়ে ১২৩ টাকা ৯৮ পয়সায় উঠেছে। আগে গড় দাম ছিল ১২৩ টাকা ৮৫ পয়সা। ফলে গড় হিসাবে দাম বেড়েছে ১৩ পয়সা।

আন্তঃব্যাংকে ডলারের দাম বাড়ার কারণে বাণিজ্যিক ব্যাংকগুলোও এর দাম কিছুটা বাড়িয়েছে। আগে বেশির ভাগ ব্যাংক ১২৩ টাকা ৬০ থেকে ৬৫ পয়সা দরে আমদানি খাতে ডলার বিক্রি করত। এখন তা বেড়ে ১২৩ টাকা ৭৫ থেকে ৮০ পয়সায় উঠেছে। কয়েকটি ব্যাংক সর্বোচ্চ ১২৩ টাকা ৯০ পয়সা দরেও আমদানি খাতে ডলার বিক্রি করেছে।

এর আগে গত মাসের শেষদিকে আন্তঃব্যাংকে ডলারের দাম ১২৩ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে ১২৩ টাকা ৮৫ পয়সায় উঠেছিল।

এদিকে ডলারের দাম বাড়ার কারণে দেশের আমদানি ব্যয়, আমদানি পণ্যের দাম ও বৈদেশিক দায়-দেনার পরিমাণ বেড়ে যাচ্ছে। ফলে এসব খাতে আরও বেশি টাকা খরচ হচ্ছে।

ডলারের দাম এমন সময় বাড়ানো হচ্ছে যখন নতুন ঋণ চুক্তির বিষয়ে বাংলাদেশে সফল করছে আইএমএফ মিশন। তারা বরাবরই বলে আসছে বাংলাদেশের অর্থনীতির প্রকৃত অবস্থা অনুযায়ী ডলারের দাম কম। এটি আরও বাড়ানো উচিত। এজন্য তারা ডলারের দাম পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছে। তাদের মৌলিক শর্তগুলোর মধ্যে এটি অন্যতম।

এদিকে ঢাকা সফররত আইএমএফ মিশন রোববার বাংলাদেশ ব্যাংকে কয়েকদফা বৈঠক করেছে। এসব বৈঠক পরিচিতিমূলক ছিল বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।

তবে বৈঠকে সংস্থাটি কেন্দ্রীয় ব্যাংকের কাছে বেশকিছু তথ্য চেয়েছে। এসব তথ্য নিয়ে পরবর্তীতে আরও বৈঠক করবে।

বাংলাদেশ সময়: ৩:০৪:৪৮   ৬৩ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, নিরাপত্তা ও আধুনিকায়ন নিয়ে আলোচনা

Law News24.com News Archive

আর্কাইভ