রবিবার, ১২ জুলাই ২০২৬

বাবার ‘রক্তের প্রতিশোধ’ নেয়ার অঙ্গীকার মোজতবা খামেনির

প্রথম পাতা » আন্তর্জাতিক » বাবার ‘রক্তের প্রতিশোধ’ নেয়ার অঙ্গীকার মোজতবা খামেনির
রবিবার, ১২ জুলাই ২০২৬



বাবার ‘রক্তের প্রতিশোধ’ নেয়ার অঙ্গীকার মোজতবা খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির ‘রক্তের প্রতিশোধ’ নেয়ার অঙ্গীকার করেছেন। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছেন।

বাবার দাফন সম্পন্ন হওয়ার পর শনিবার (১১ জুলাই) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত মোজতবা খামেনির নামে দেয়া এক লিখিত বিবৃতিতে বলা হয়, ‘প্রতিশোধ জাতির দাবি, তা অবশ্যই নেয়া হবে।’

বিবৃতিতে তিনি বলেন, ‘শহীদ নেতা এবং এই দুই যুদ্ধে নিহত সব শহীদের রক্তের প্রতিশোধ আমরা নেবো।’ তার ভাষায়, ইরানের প্রতিশোধ ‘অবশ্যম্ভাবী’।

বাবা নিহত হওয়ার পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। তবে যুক্তরাষ্ট্রের দাবি, ফেব্রুয়ারির শেষ দিকে ওই বিমান হামলায় তিনিও গুরুতর আহত হয়েছিলেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রথম দিকেই এক বিমান হামলায় নিহত হন আলি খামেনি।

বাংলাদেশ সময়: ৮:২১:০৭   ৭ বার পঠিত