নীতিমালা লঙ্ঘনের দায়ে বাংলাদেশের ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও মুছল টিকটক

প্রথম পাতা » প্রধান সংবাদ » নীতিমালা লঙ্ঘনের দায়ে বাংলাদেশের ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও মুছল টিকটক
রবিবার, ১২ জুলাই ২০২৬



নীতিমালা লঙ্ঘনের দায়ে বাংলাদেশের ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও মুছল টিকটক

নিজেদের কমিউনিটি গাইডলাইন বা নীতিমালা অমান্য করায় চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বাংলাদেশ থেকে আপলোড করা ১ কোটি ৩২ লাখ ১৮ হাজার ৪টি ভিডিও অপসারণ করেছে টিকটক। এসব ভিডিওর ৯৪ দশমিক ৪ শতাংশই প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হয়েছে। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চীনের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি।

টিকটকের সর্বশেষ ‘কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট’ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বছরের প্রথম তিন মাসে বিশ্বজুড়ে মোট ১৮ কোটি ৪০ লাখ ১২ হাজার ৫৭৬টি ভিডিও মুছে ফেলা হয়েছে, যা প্ল্যাটফর্মটিতে আপলোড করা মোট ভিডিওর প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ। এর মধ্যে ১৭ কোটি ৮০ লাখ ১৪ হাজার ১৫৪টি ভিডিও স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে সরানো হয়। তবে পরবর্তীতে যাচাই-বাছাই শেষে ৮৮ লাখ ৩৮ হাজার ৭১০টি ভিডিও পুনরায় প্ল্যাটফর্মে ফিরিয়ে আনা হয়েছে।

কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট প্রতিবেদনের তথ্যমতে, প্লাটফর্মের নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে বছরের প্রথম প্রান্তিকে টিকটকের বিভিন্ন ভিডিওতে থাকা ২৩ কোটি ৭৫ লাখ ১৭ হাজার ১২৮টি মতামত মুছে ফেলা হয়েছে। পাশাপাশি ৮ কোটি ৬২ লাখ ৮৮ হাজার ৭০৫টি ভুয়া অ্যাকাউন্ট ও ১৩ বছরের কম বয়সীদের ২ কোটি ৫৭ লাখ ৬৪ হাজার ৩৭২টি অ্যাকাউন্টও মুছে ফেলা হয়েছে।

টিকটকের তথ্যমতে, মুছে ফেলা ১৮ দশমিক ৬ শতাংশ ভিডিওতে সংবেদনশীল বিষয়বস্তু ছিল, যা টিকটকের আধেয় বা কনটেন্ট নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ছাড়া ১২ দশমিক ৬ শতাংশ ভিডিও নিরাপত্তা ও সামাজিক আচরণবিষয়ক নীতিমালা লঙ্ঘন করেছে।

বাংলাদেশ সময়: ৬:৪১:২৬   ১২৫ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হাইকোর্টে রায়ে পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ