রাজধানীতে ‎ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭

প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজধানীতে ‎ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭
রবিবার, ১২ জুলাই ২০২৬



রাজধানীতে ‎ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭

‎রাজধানীর আদাবর থানার শেখেরটেক এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, ছোরা, কুড়াল ও শাবলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদাবর থানা-পুলিশ সূত্রে এসব তথ্য জানা যায়।

‎আদাবর থানা পুলিশ জানায়, গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শেখেরটেক ৭ নম্বর রোডের মাথায় ব্রিজের ঢালে মুজিবর মিয়ার বাসার দক্ষিণ পাশের একটি সরু গলিতে কয়েকজন দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে রাত ১১টা ৫০ মিনিটে সাতজনকে গ্রেপ্তার করে। তবে তাদের কয়েকজন সহযোগী কৌশলে পালিয়ে যায়।

‎গ্রেপ্তাররা হলেন- মো. সাইদ (২৪), আকাশ (২৩), মো. ফারুক ওরফে কুত্তা ফারুক (২৬), কর্ণেল (১৯), মো. মাইন উদ্দিন (২১), মো. সিফাত ওরফে হিটার (২২) ও মো. নাহিদুল (২৫)।

‎পুলিশ জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে একটি ১৩ দশমিক ৫ ইঞ্চি লম্বা লোহার চাপাতি, একটি ২২ ইঞ্চি লম্বা স্টিলের ছোরা, দুটি স্টিলের চাপাতি (দৈর্ঘ্য ২২ দশমিক ৫ ও ২০ ইঞ্চি), একটি ২৭ ইঞ্চি লম্বা লোহার পাইপযুক্ত কুড়াল এবং একটি ২৮ দশমিক ৫ ইঞ্চি লম্বা লোহার শাবল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রগুলো উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়।

‎পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের মধ্যে মো. মাইন উদ্দিনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং আদাবর থানায় ডাকাতির প্রস্তুতির একটি মামলাসহ দুটি মামলা রয়েছে। মো. ওমর ফারুকের বিরুদ্ধে দিনাজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা এবং মো. সাইদের বিরুদ্ধে আদাবর থানায় ডাকাতির একটি মামলা রয়েছে।

‎এ ঘটনায় আদাবর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

আদাবর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর গণমাধ্যমকে বলেন, তারা ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সেই তথ্যের ভিত্তিতেই অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২:০৯:২৬   ১০০ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হাইকোর্টে রায়ে পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ