আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু প্রকৃত দায়ীদের বিচারের মুখোমুখি করার আশ্বাস অ্যাটর্নি জেনারেলের

প্রথম পাতা » জাতীয় » আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু প্রকৃত দায়ীদের বিচারের মুখোমুখি করার আশ্বাস অ্যাটর্নি জেনারেলের
সোমবার, ১ জুন ২০২৬



প্রকৃত দায়ীদের বিচারের মুখোমুখি করার আশ্বাস অ্যাটর্নি জেনারেলের

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে একসাথে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আইনগত পদক্ষেপ নির্ধারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত বৈঠকে অংশ নিয়ে ঘটনায় জড়িত ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

সোমবার (১ জুন) বৈঠক শেষে তিনি বলেন, ঘটনাটি আইনগতভাবে একটি সম্ভাব্য ফৌজদারি অপরাধের বিষয়। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যাপক অবহেলার অভিযোগ রয়েছে। তবে এই ঘটনায় দায়িত্বরত ডাক্তার, নার্স কিংবা হাসপাতাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঠিক কতটুকু দায় ছিল, তা চূড়ান্ত তদন্ত প্রতিবেদনের মাধ্যমেই নির্ধারিত হবে।

অ্যাটর্নি জেনারেল জানান, ইতোমধ্যে একজন অভিভাবক এই ঘটনায় মামলা দায়ের করেছেন। তদন্তে ফৌজদারি অপরাধের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘এতগুলো নবজাতকের এমন মৃত্যু নজিরবিহীন। বাংলাদেশে এর আগে এমন ঘটনা ঘটেনি। এটি অত্যন্ত দুঃখজনক।’

রুহুল কুদ্দুস কাজল আরও জানান, প্রকৃত দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েই বৈঠকে আলোচনা হয়েছে। তদন্ত কমিটির প্রধান জানিয়েছেন, আগামী ৩ জুনের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

তিনি বলেন, তদন্ত কমিটিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল ফয়সাল সিদ্দিকীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দোষী সাব্যস্ত হলে যাতে আইনি ফাঁকফোকরের সুযোগ নিয়ে দায় এড়াতে না পারে, সে বিষয়ে আইনগত পরামর্শ দেবেন তিনি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে বৈঠকে অংশ নেওয়ার কথা উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বিশ্বাস করি, প্রকৃত দায়ী ব্যক্তিরা বিচারের মুখোমুখি হবেন। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সেটিই আমাদের প্রত্যাশা।’

বাংলাদেশ সময়: ২২:২৯:৪০   ১৬০ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ১ কোটি ৮১ লাখ মানুষ
আজ থেকে শুরু শারদীয় দুর্গোৎসব
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করার আহ্বান আইনমন্ত্রীর
ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৮ শ্রেণির পরিবার
সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
মন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরে এপিএস, গুদাম পরিদর্শনের পর অব্যাহতি
পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের সিদ্ধান্ত সংবিধান সংশোধন কমিটিতে হবে: আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও নিয়মাবলি
তারল্যসংকটে থাকা ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১,২০০ কোটি টাকা আটকা

Law News24.com News Archive

আর্কাইভ