শুক্রবার, ২৯ মে ২০২৬

“এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলুন” আদালতে সুব্রত বাইনের মেয়ে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » “এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলুন” আদালতে সুব্রত বাইনের মেয়ে
শুক্রবার, ২৯ মে ২০২৬



“এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলুন” আদালতে সুব্রত বাইনের মেয়ে

জুলাই গণ-অভূত্থানকেন্দ্রীক রাজধানীর বাড্ডা থানার সোহেলী তামান্না হত্যাচেষ্টা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথীকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২৩ মে) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আবেদন মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক মো. আমিনুর রহমান আসামিকে আদালতে হাজির করেন গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন।

গ্রেফতারের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন। তিনি বলেন, মামলার সঙ্গে আসামির সম্পৃক্ততা থাকায় তদন্ত কর্মকর্তা তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেছেন। তবে ওই সময় তার পক্ষে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না।

শুনানির সময় আদালতের অনুমতি নিয়ে সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথী বিচারকের উদ্দেশ্যে করে বলেন, “এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন। আমার বাচ্চা আছে। বারবার মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমি চাকরি করে চলি, এত টাকা কোথায় পাবো?”

তিনি আরও বলেন, “আমি কোনও রাজনীতির সঙ্গে জড়িত না। ছাত্রলীগ-যুবলীগের সঙ্গেও আমার কোনও সম্পৃক্ততা নেই। শুধু বাবার কারণে আমাকে বিভিন্ন মামলায় জড়ানো হচ্ছে। আমার ১৩ বছরের একটি সন্তান আছে। আমি আগে একটি মামলায় জামিন পেয়েছি, পরে আবার সাজানো মামলা দেওয়া হয়েছে। ”

​মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ভাটারা থানাধীন প্রগতি সরণি এলাকায় কোটা আন্দোলনের সমর্থনে বের হওয়া মিছিলে হামলার ঘটনায় সোহেলী তামান্না গুরুতর আহত হন। ওই ঘটনায় গুলিবর্ষণ ও ধারালো অস্ত্রের আঘাতে তার বাম হাতের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় সোহেলী বাদি হয়ে এই মামলা করেন

বাংলাদেশ সময়: ২৩:৪৮:২৭   ৫৮ বার পঠিত