দুই সচিবকে বদলি, একজনের পদোন্নতি

প্রথম পাতা » জাতীয় » দুই সচিবকে বদলি, একজনের পদোন্নতি
বুধবার, ২২ এপ্রিল ২০২৬



দুই সচিবকে বদলি, একজনের পদোন্নতি

দুই মন্ত্রণালয়ের সচিবকে বদলি করেছে সরকার। এছাড়া এক অতিরিক্ত সচিবকে পদোন্নতি দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে সচিব পদে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

পৃথক আরেকটি প্রজ্ঞাপনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাকে খাদ্য মন্ত্রণালয়ে এবং খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সরকারকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০:১৪:৫৩   ১৫৫ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


বগুড়ার শিশু আবু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
দোকানপাট ও শপিং মল বন্ধের সময় এগিয়ে রাত ৮টা
বিবিএসের জরিপ প্রকল্পে ভ্রমণেই পৌনে ১০ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব
৮০তম জন্মবার্ষিকী সৈয়দ আবুল মকসুদ: একজন স্পষ্টভাষী লেখক ও গবেষকের স্মরণে
প্রধানমন্ত্রীর জাপান সফর: টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত, বিশেষ দায়িত্বে সচিব
অবৈধ মোবাইল ফোন ও রাজস্ব ফাঁকি রোধে এনইআইআর চালুর উদ্যোগ
অফিসকক্ষে জাতীয় পতাকা ব্যবহারের বিধিমালা অনুসরণের নির্দেশ
দেশের বাজারে স্বর্ণের দাম কমল
অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
সড়ক দুর্ঘটনায় প্রতিদিন ৬৬ জনের মৃত্যু ও ১০৪ জন পঙ্গু হচ্ছেন

Law News24.com News Archive

আর্কাইভ