মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সিএনবিসি নিউজ ‘ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না’

প্রথম পাতা » আন্তর্জাতিক » সিএনবিসি নিউজ ‘ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না’
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬



‘ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না’

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, আমি আর যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করতে চাই না। মঙ্গলবার (২১ এপ্রিল) সিএনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই তথ্য নিশ্চিত করেছেন।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ১৪ দিনের যুদ্ধবিরতি তেহরানের স্থানীয় সময় বুধবার দিবাগত রাত সাড়ে তিনটায় শেষ হতে যাচ্ছে।
সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের হাতে বেশি সময় নেই। যুক্তরাষ্ট্র শক্তিশালী অবস্থান থেকে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং আমরা একটি চমৎকার চুক্তির মাধ্যমে এর ইতি ঘটাতে চাই।

যুক্তরাষ্ট্র অনেক সফলভাবে ইরানিদের সঙ্গে চুক্তি করছে উল্লেখ করে ট্রাম্প জোর দিয়ে আবার বলেন, যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী দর কষাকষির অবস্থানে। তবে যুদ্ধবিরতির মেয়াদ যে আর বাড়ছে না- তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।
এ ছাড়া ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধকে সফল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরান যুদ্ধবিরতি চুক্তি বহুবার লঙ্ঘন করেছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এই পোস্ট করেন।
এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা ঘিরে ব্যাপক নাটকীয়তা চলছে। ইরান এখন পর্যন্ত এই আলোচনায় অংশ নিচ্ছে কিনা- তা নিয়ে চূড়ান্তভাবে কিছু জানায়নি।

বাংলাদেশ সময়: ২৩:৫৭:২২   ১৩ বার পঠিত