আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার আপিল শুনানি ২৮ এপ্রিল

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার আপিল শুনানি ২৮ এপ্রিল
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬



আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার আপিল শুনানি ২৮ এপ্রিল

আওয়ামী লীগ নেতা ও গাজীপুরের সাবেক সংসদ সদস্য আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল শুনানি আগামী ২৮ এপ্রিল।

মঙ্গলবার (২১ এপ্রিল) মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় থাকলেও সবপক্ষের আইনজীবীরা উপস্থিত না থাকায় তা পিছিয়ে এই দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত।

২০১৬ সালের ১৫ জুন আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের রায়ে ১১ জনকে খালাস দেন বিচারপতি উবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। সে সময় বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারসহ ৬ জনের ফাঁসির আদেশ বহাল রাখেন। সেই সঙ্গে নিম্ন আদালতের দেওয়া ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট।

২০০৫ সালে ১৬ এপ্রিল বিচারিক আদালত নুরুল ইসলাম সরকারসহ ২২ জনকে মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন ও ২ জনকে খালাস দেন।

২০০৪ সালের ৭ মে গাজীপুরের টঙ্গীতে এক জনসভায় আহসানুল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। পরদিন এ ঘটনায় তার ভাই টঙ্গী থানায় একটি হত্যা মামলা করেন।

বাংলাদেশ সময়: ২৩:৫২:৪৬   ১১০ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
রাজধানীর বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়ার ফি আদায় বন্ধে রিট
বুধবার হাইকোর্টে মামলার শুনানি বিএফআইইউর তদন্তে ইসলামী ব্যাংক দখল ও শেয়ার কেলেঙ্কারিতে সাহাবুদ্দিনসহ ২১ জনের সংশ্লিষ্টতার তথ্য

Law News24.com News Archive

আর্কাইভ