মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

সুলভ মূল্যে রাজবাড়ীতে ডিম, দুধ ও মাংস বিক্রি শুরু

প্রথম পাতা » সারাদেশ » সুলভ মূল্যে রাজবাড়ীতে ডিম, দুধ ও মাংস বিক্রি শুরু
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ী : “আমিষেই শক্তি ‘ আমিষেই মুক্তি ” শ্লোগানকে সামনে রেখে পবিত্র রমজান মাস -২০২৬ উপলক্ষে রাজবাড়ীতে  স্বল্প আয়ের মানুষের পুষ্টি নিশ্চিত করতে সুলভ মূল্যে ডিম, দুধ ও গরুর মাংস বিক্রি শুরু হয়েছে।

রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে ডেইরী ও পোল্টি এসোসিয়েশন এবং মাংস ব্যবসায়ী সমিতি সহায়তায় অস্থায়ী এই বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে অস্থায়ী বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার  ।

উদ্বোধনকালে জেলা প্রশাসক  বলেন, সাধারণ মানুষের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে বাজারমূল্যের চেয়ে কম দামে দুধ, ডিম ও গরুর মাংস কিনতে পারবেন সবাই।

জানা গেছে, এই বিক্রয় কার্যক্রম (শুক্র ও শনিবার ব্যতীত)  আগামী ২৬ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে।

বাংলাদেশ সময়: ১৪:৩৪:৫৭   ৩৬ বার পঠিত