মুন্সীগঞ্জে কেন্দ্রের পাশে একাধিক ককটেল বিস্ফোরণ

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » মুন্সীগঞ্জে কেন্দ্রের পাশে একাধিক ককটেল বিস্ফোরণ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬



মুন্সীগঞ্জে কেন্দ্রের পাশে একাধিক ককটেল বিস্ফোরণ

মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলায় একটি ভোটকেন্দ্রের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক বিঘ্ন ঘটলেও পরে স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশে ৫ থেকে ৬টি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে আশপাশ এলাকায় এবং ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম জানান, কেন্দ্রের পাশে একটি খোলা মাঠে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুষ্কৃতিকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে চলে যায়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং নির্বাচন সুষ্ঠুভাবে চলছে।

এদিকে মুন্সীগঞ্জ-৩ আসনের চরাঞ্চলের ভোট কেন্দ্রগুলোতে সহিংসতার আশঙ্কার মধ্যে দিয়ে চলছে ভোট গ্রহণ। সকাল সাড়ে ৭টায় ভোট শুরু হলেও অধিকাংশ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম।

বাংলাদেশ সময়: ১৩:৩৬:০৫   ২৭ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রা
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছে তুরস্ক সরকারের ৩ সদস্যের প্রতিনিধি দল
শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে আসছেন দেশটির পরিকল্পনামন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ