আচরণবিধি লঙ্ঘন : জামায়াত কর্মীসহ ঢাকায় গ্রেপ্তার ৫

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » আচরণবিধি লঙ্ঘন : জামায়াত কর্মীসহ ঢাকায় গ্রেপ্তার ৫
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬



নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াতে ইসলামী বাংলাদেশের এক কর্মীসহ ৫ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ ট্রাইবুনাল। বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি বলেন, বুধবার রাজধানীর সূত্রাপুর এলাকায় নগদ টাকা বিতরণের প্রস্তুতিকালে জামায়াতে ইসলামী বাংলাদেশের এক কর্মীকে হাতেনাতে ধরা হয়। ঘটনাস্থলেই সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে তাকে দুই দিনের কারাদণ্ড দেন লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম হাবিবুর রহমান (৬৩)।

এ সময় তার কাছ থেকে ১২টি টাকা ভর্তি খাম জব্দ করা হয়। প্রতি খামে ৫০০ টাকা করে মোট ৬ হাজার টাকা উদ্ধার করা হয়। জব্দ করা অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অন্য এক ঘটনায় ওয়ারী বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সন্তোষজনক কারণ ছাড়া ঘোরাফেরা করার অপরাধে দুইজনের বিরুদ্ধে ব্যবস্থা নেন। তাদের মধ্যে একজনকে এক মাস এবং অন্যজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া মতিঝিল ডিভিশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুর রহমান মুগদা থানার এক মামলায় দুই ব্যক্তিকে ১০ দিন করে কারাদণ্ড দেন। জনগণের হাতে আটক হওয়ার পর পুলিশ সম্পর্কে নেতিবাচক মন্তব্য করায় ডিএমপি অর্ডিন্যান্সের ৭৫ ধারায় এ দণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩:০৬:৩৪   ৫০ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


সংরক্ষিত আসনের গেজেট স্থগিতের অনুরোধ এনসিপি নেত্রী মনিরার
বিরোধী দল থেকে মনোনয়ন পেলেন ১৩ প্রার্থী
অনিয়মের অভিযোগ : ৩ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

Law News24.com News Archive

আর্কাইভ