পুরো কাশ্মীর ভারতের অংশ, যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্র নিয়ে তোলপাড়!

প্রথম পাতা » আন্তর্জাতিক » পুরো কাশ্মীর ভারতের অংশ, যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্র নিয়ে তোলপাড়!
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬



পুরো কাশ্মীর ভারতের অংশ, যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্র নিয়ে তোলপাড়!

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য কাঠামোর মধ্য দিয়ে কাশ্মীর ইস্যুতে স্পষ্ট বার্তা দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিস প্রকাশিত মানচিত্রে জম্মু ও কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে।

জম্মু ও কাশ্মীর নিয়ে বিবাদ দীর্ঘ দিনের। যা আন্তর্জাতিক অঙ্গনেও গড়িয়েছে। তবে, কয়েক দশক পরও সেই সংকট এখনও পুরোপুরি কাটেনি।

কাশ্মীর বিতর্ক নতুন করে উসকে দিল মার্কিন ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিস প্রকাশিত এক মানচিত্র। যেখানে পুরো জম্মু ও কাশ্মীর ভারতের অংশ হিসেবে দেখিয়েছে পাকিস্তানের মিত্র যুক্তরাষ্ট্র। এমনকি পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের পাশাপাশি আকসাই চীন এলাকাকেও ভারতের ভূখণ্ডের অন্তর্ভুক্ত দেখানো হয়েছে প্রকাশিত মানচিত্রে।

মানচিত্রটি প্রকাশ করা হয় ভারত-যুক্তরাষ্ট্র নতুন বাণিজ্য কাঠামোর অংশ হিসেবে। এই চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর শুল্ক কমাবে ভারত। এর মধ্যে রয়েছে বাদাম, ফল, শস্য, মদ ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য। তবে তার আগে ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক কমাতে রাজি হয় যুক্তরাষ্ট্র।

মার্কিন ট্রেড রিপ্রেজেন্টেটিভের মানচিত্র প্রকাশের ঘটনায় অস্বস্তিতে পড়েছে পাকিস্তান। সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির একাধিকবার যুক্তরাষ্ট্র সফর করেছেন। তাদের সর্ম্পকের উষ্ণতা আলোচিত গণমাধ্যম, কূটনীতিতে। তবে, ইসলামাবাদের কোনো প্রচেষ্টা কাশ্মীর ইস্যুতে ওয়াশিংটনের অবস্থান বদলাতে পারেনি বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪:৩৮:৩৪   ১৪১ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ পেলেন আমির খানের ভাগ্নে ইমরান খান
হুতিদের হামলার জেরে সৌদিগামী যাত্রীদের বিকল্প রুটে জেদ্দা ও মদিনা ব্যবহারের পরামর্শ
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
ইয়েমেনে সংঘাত: খাদ্যসহায়তা ব্যাহত, ঝুঁকিতে ৮ লাখ মানুষ
যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি নিয়ে নতুন নিয়ম, বিপাকে অভিবাসীরা
সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার তুরস্কের
সৌদি আরবে ফ্লাইট জটিলতায় বিপাকে বাংলাদেশি কর্মীরা
ইয়েমেন যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রকে বেদনাদায়ক জবাবের হুঁশিয়ারি হুতিদের
নিউইয়র্কের বিমানবন্দরে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস

Law News24.com News Archive

আর্কাইভ