ভেনেজুয়েলা থেকে ৫০ কোটি ডলারের তেল বিক্রি করেছে যুক্তরাষ্ট্র

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভেনেজুয়েলা থেকে ৫০ কোটি ডলারের তেল বিক্রি করেছে যুক্তরাষ্ট্র
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬



ভেনেজুয়েলা থেকে ৫০ কোটি ডলারের তেল বিক্রি করেছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার সঙ্গে গত মাসে করা ২০০ কোটি ডলারের চুক্তির অংশ হিসেবে প্রথম দফার তেল বিক্রি সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। যে তেল বিক্রি করা হয়েছে তার মূল্য প্রায় ৫০ কোটি ডলার। বুধবার রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, আগামী দিনগুলো ও সপ্তাহে আরও তেল বিক্রি হবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রাথমিক এই বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ মার্কিন সরকারের নিয়ন্ত্রণাধীন ব্যাংক অ্যাকাউন্টে রাখা হচ্ছে বলে জানিয়েছেন একজন প্রশাসনিক কর্মকর্তা। শুক্রবার একটি আদেশ জারি করা হয়।  তাতে এই অর্থ সংরক্ষণের নির্দেশ দেয়া হয়েছে। এই অর্থের মূল অ্যাকাউন্ট কাতারে রয়েছে বলে জানিয়েছে একটি শিল্প বিষয়ক সূত্র। কাতারকে এখানে নিরপেক্ষ স্থান হিসেবে বিবেচনা করা হয়েছে। যাতে অর্থ যুক্তরাষ্ট্রের অনুমোদনে নিরাপদভাবে স্থানান্তরিত হতে পারে এবং কোনো জব্দের ঝুঁকি নেই। প্রথম দফার তেল বিক্রি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে সেমাফর প্রতিবেদনে জানিয়েছে। এই চুক্তি ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তি সম্পর্ককে নতুন মাইলফলকে নিয়ে যাচ্ছে। মার্কিন কর্মকর্তা আরও জানান, এই বিক্রি থেকে প্রাপ্ত অর্থ এখনও মার্কিন সরকারের নিয়ন্ত্রণে থাকা ব্যাংক অ্যাকাউন্টে রাখা হবে এবং তা দেশের আর্থিক নিরাপত্তা ও তেলের ট্রানজেকশনের নিয়ম অনুযায়ী ব্যবহৃত হবে।

বাংলাদেশ সময়: ১:১৯:০৬   ১২৬ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ