সিরিয়ায় জুমার নামাজ শেষে মসজিদে বিস্ফোরণ, নিহত ৬

প্রথম পাতা » আন্তর্জাতিক » সিরিয়ায় জুমার নামাজ শেষে মসজিদে বিস্ফোরণ, নিহত ৬
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫



সিরিয়ায় জুমার নামাজ শেষে মসজিদে বিস্ফোরণ, নিহত ৬

সিরিয়ার হোমস শহরের মুসলিম অধ্যুষিত এলাকায় শুক্রবার জুমার নামাজ শেষে একটি মসজিদে প্রাণঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ওই মসজিদের নাম আলি বিন আবি আবি তালিব। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, বিস্ফোরণের কারণ ও প্রকৃতি এখনও অনুসন্ধানাধীন। ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এটি আত্মঘাতী হামলা নাকি মসজিদের ভিতরে রাখা বিস্ফোরক ডিভাইসের ফল, তা এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়, এর পর এলাকা জুড়ে বিশৃঙ্খলা ও আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। কেউ বাড়ি থেকে বের হতে সাহস করছে না, এবং আমরা অ্যাম্বুলেন্সের সাইরেন শুনছি।

বাংলাদেশ সময়: ০:৪৯:৪৬   ১৫২ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ পেলেন আমির খানের ভাগ্নে ইমরান খান
হুতিদের হামলার জেরে সৌদিগামী যাত্রীদের বিকল্প রুটে জেদ্দা ও মদিনা ব্যবহারের পরামর্শ
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
ইয়েমেনে সংঘাত: খাদ্যসহায়তা ব্যাহত, ঝুঁকিতে ৮ লাখ মানুষ
যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি নিয়ে নতুন নিয়ম, বিপাকে অভিবাসীরা
সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার তুরস্কের
সৌদি আরবে ফ্লাইট জটিলতায় বিপাকে বাংলাদেশি কর্মীরা
ইয়েমেন যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রকে বেদনাদায়ক জবাবের হুঁশিয়ারি হুতিদের
নিউইয়র্কের বিমানবন্দরে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস

Law News24.com News Archive

আর্কাইভ