অবৈধ সম্পদ অর্জন: এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদ জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রথম পাতা » প্রধান সংবাদ » অবৈধ সম্পদ অর্জন: এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদ জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫



অবৈধ সম্পদ অর্জন: এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদ জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞা

কর ও শুল্ক ফাঁকির সুযোগ করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৭ কর্মকর্তার সম্পদ জব্দ ও তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে দুদকের দায়িত্বশীল কর্মকর্তারা। ইতোমধ্যে বিভিন্ন দফতরে তাদের সম্পদ যাচাইয়ের জন্য চিঠি পাঠানো হয়েছে।

চলতি বছরের জুনে এনবিআর সংস্কার আন্দোলন তুঙ্গে থাকা অবস্থায় দুদক প্রথম অনুসন্ধান শুরু করে। সেই সময় আন্দোলনের সঙ্গে যুক্ত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত কর কমিশনার হাসান তারেক রিকাবদারসহ বেশ কয়েকজন কর্মকর্তা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নজরদারিতে আসেন। অনুসন্ধানে এসব কর্মকর্তার বিরুদ্ধে শুল্ক ও কর ফাঁকির সুবিধা দিয়ে বিপুল পরিমাণ অর্থ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানায় দুদক।

দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম জানান, কর্মকর্তাদের সম্পদ বিবরণী জমা দিতে নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের ব্যাংক হিসাব, স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব পরীক্ষা করা হচ্ছে। প্রথম ধাপে এনবিআর সদস্য একেএম বদিউল আলমসহ কয়েকজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। খুব শিগগিরই বাকি কর্মকর্তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে একই দিনে ১৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুদক।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:৩২   ২০৯ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেল চার নতুন সিনেমা
রংপুরের কারুপণ্য লিমিটেডের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি পেল মর্যাদাপূর্ণ রিবা ইন্টারন্যাশনাল প্রাইজ
হিন্দুরা কারও দাসত্ব করেন না, ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করেছেন: মীর শাহে আলম
মাদারীপুরে পুলিশের হাতকড়াসহ দুই আসামি পালানোর অভিযোগ, পরে হস্তান্তর
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস খোলা রাখার নির্দেশনা
সিসামুক্ত বাংলাদেশ গড়তে ২০৩৫ সালের লক্ষ্য, কমাতে হবে শিশুদের ঝুঁকি
দুর্গাপূজায় তৈরি পোশাক কারখানা খোলা, সনাতন ধর্মাবলম্বী শ্রমিকদের ছুটি সমন্বয়ের নির্দেশ
ভারতে ১ নভেম্বর থেকে চালু হচ্ছে কলার শনাক্তকরণ প্রযুক্তি
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেল পেতে অপেক্ষা বাড়বে
সহপাঠীর মৃত্যুতে শোকস্তব্ধ চন্দনাইশের জামিজুরী বালিকা উচ্চবিদ্যালয়

Law News24.com News Archive

আর্কাইভ