রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের বিষয়ে আদালতে যা বলল প্রসিকিউশন

প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের বিষয়ে আদালতে যা বলল প্রসিকিউশন
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫



রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের বিষয়ে আদালতে যা বলল প্রসিকিউশন

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এই মামলার আরেক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও মৃত্যুদণ্ড চেয়েছেন তিনি। একই সঙ্গে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের শাস্তির বিষয় আদালতের ওপর ছেড়ে দেন চিফ প্রসিকিউটর।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই আবেদন করেন চিফ প্রসিকিউটর। আজ এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)। যুক্তিতর্ক উপস্থাপনের শেষ পর্যায়ে চিফ প্রসিকিউটর এই মামলার দুই আসামির মৃত্যুদণ্ড চান।

এই মামলায় মোট তিনজন আসামি। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বাইরেও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রয়েছেন। মামুন নিজের দোষ স্বীকার করে ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী হিসেবে পরিচিত) হিসেবে জবানবন্দি দিয়েছেন।

ট্রাইব্যুনালকে চিফ প্রসিকিউটর বলেন, রাজসাক্ষী হয়ে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন যেহেতু আইন অনুযায়ী আদালতকে তথ্য দিয়ে বা সত্য উদঘাটনে সাহায্য করেছেন তার ব্যাপারে আদালত সিদ্ধান্ত নেবেন।

বাংলাদেশ সময়: ২৩:৩২:৫৫   ২৩৬ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেল চার নতুন সিনেমা
রংপুরের কারুপণ্য লিমিটেডের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি পেল মর্যাদাপূর্ণ রিবা ইন্টারন্যাশনাল প্রাইজ
হিন্দুরা কারও দাসত্ব করেন না, ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করেছেন: মীর শাহে আলম
মাদারীপুরে পুলিশের হাতকড়াসহ দুই আসামি পালানোর অভিযোগ, পরে হস্তান্তর
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস খোলা রাখার নির্দেশনা
সিসামুক্ত বাংলাদেশ গড়তে ২০৩৫ সালের লক্ষ্য, কমাতে হবে শিশুদের ঝুঁকি
দুর্গাপূজায় তৈরি পোশাক কারখানা খোলা, সনাতন ধর্মাবলম্বী শ্রমিকদের ছুটি সমন্বয়ের নির্দেশ
ভারতে ১ নভেম্বর থেকে চালু হচ্ছে কলার শনাক্তকরণ প্রযুক্তি
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেল পেতে অপেক্ষা বাড়বে
সহপাঠীর মৃত্যুতে শোকস্তব্ধ চন্দনাইশের জামিজুরী বালিকা উচ্চবিদ্যালয়

Law News24.com News Archive

আর্কাইভ