কারাগারে ঈদ উৎসব বন্দিদের জন্য থাকছে ৮টি গরু ও ১০টি খাসি

প্রথম পাতা » প্রধান সংবাদ » কারাগারে ঈদ উৎসব বন্দিদের জন্য থাকছে ৮টি গরু ও ১০টি খাসি
শুক্রবার, ১৩ জুন ২০২৫



বন্দিদের জন্য থাকছে ৮টি গরু ও ১০টি খাসি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের কারাগারগুলোতে বন্দিদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান ও খাবারের। নিয়মিত রেওয়াজ অনুযায়ী এবারও ঈদে বন্দিরা পাচ্ছেন বিশেষ খাবার, স্বজনদের সঙ্গে অতিরিক্ত সময় কাটানোর সুযোগ, বাড়ির রান্না করা খাবার গ্রহণের অনুমতি, এবং অংশ নিতে পারছেন সাংস্কৃতিক ও খেলাধুলার আয়োজনে।

কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের প্রতিটি কারাগারে ঈদের দিন বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। এরই অংশ হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে বন্দিদের জন্য জবাই করা হচ্ছে ৮টি গরু ও ১০টি খাসি।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার জানান, শুক্রবার (৬ জুন) দুস্থ বন্দিদের মাঝে ঈদের উপহার হিসেবে ৬০০টি লুঙ্গি এবং ৮৫০টি টি-শার্ট বিতরণ করা হয়েছে। আজ ঠিকাদারের মাধ্যমে গরু ও খাসি জবাই করে বন্দিদের জন্য বিশেষ খাবার পরিবেশন করা হবে। এ ছাড়া কারাগারে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে ঈদের আনন্দে অংশ নিতে পারেন বন্দিরাও।

কেরানীগঞ্জ কারাগারের জেলার এ কে এম মাসুদ জানান, ঈদের দিন সকালে নাশতায় বন্দিদের দেওয়া হয়েছে পায়েস ও মুড়ি। দুপুরে দেওয়া হচ্ছে মুরগির রোস্ট, গরু ও খাসির মাংস, কোমল পানীয়, সালাদ, পান-সুপারি এবং মিষ্টান্ন। রাতের খাবারে থাকবে ভাত, মাছ এবং আলুর দম।

তিনি আরও জানান, ঈদের দিন কারাগারে অনুষ্ঠিত হয়েছে তিনটি জামাত। এর মধ্যে একটি শুধুমাত্র বন্দিদের জন্য এবং বাকি দুটি কারা স্টাফদের জন্য আয়োজন করা হয়।

ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির জানান, ঈদের দিন আরপি গেটে বন্দিদের স্বজনদের মাঝে উপহার ও স্যুভেনির বিতরণ করা হবে। ঈদের পরদিন বন্দিরা তাদের আত্মীয়দের পাঠানো বাড়ির খাবার গ্রহণ ও তা উপভোগ করতে পারবেন।

এছাড়া ঈদের তৃতীয় দিন অনুষ্ঠিত হবে ‘প্রিজন ম্যারাথন ২০২৫’, যেখানে অংশ নেবেন কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ কর্মীরা। একই দিন আয়োজিত হবে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।

উল্লেখ্য, ঢাকা বিভাগের আওতাধীন ১৭টি কারাগার — যার মধ্যে রয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুরের চারটি কেন্দ্রীয় কারাগার এবং মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, শরীয়তপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, মাদারীপুর ও নারায়ণগঞ্জ জেলা কারাগার — এসব কারাগারের ঈদ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন ডিআইজি প্রিজন্স মো. জাহাঙ্গীর কবির।

বাংলাদেশ সময়: ৬:০৩:৪৯   ২৯৮ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঝিনাইদহের কালীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ভাতিজার হাতে প্রাণ গেল বৃদ্ধের
হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
ইসরাইলি বাহিনীর অতর্কিত হামলায় দুই ইরানি সেনা নিহত
আর মাত্র ১ দিন গ্যালারিতে নিষিদ্ধ ইরানের সাবেক পতাকা, সমর্থকদের টিকিট বাতিল
বড় বাজেট বড় ঘাটতি,ঋণ নির্ভরতা বাড়ছে
ছিনতাইয়ে বাধা দিলেই গুলি-কোপ
ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট
নারী-শিশু নির্যাতন মামলা সাজার হার মাত্র তিন শতাংশ
ক্রিকেটার নাসির ও তামিমার বিরুদ্ধে রায় আজ বুধবার

Law News24.com News Archive

আর্কাইভ