কলাবাগানে বাসা থেকে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রথম পাতা » প্রধান সংবাদ » কলাবাগানে বাসা থেকে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রবিবার, ২ মার্চ ২০২৫



কলাবাগানে বাসা থেকে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কলাবাগান থানার ক্রিসেন্ট রোডের একটি বাসা থেকে টাইটাস হিল্লোল রেমা (৫৫) নামে এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন।

শনিবার (১ মার্চ) দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত হিল্লোল বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার জয় রামপুরা গ্রামে। ওই এলাকার মৃত লিডিং স্টোন রেমার ছেলে তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার উপ-পরিদর্শক নন্দন কুমার দাস। তিনি জানান, আমরা খবর পেয়ে কলাবাগান থানার ক্রিসেন্ট রোডের ১১৪ নম্বর বাসা থেকে তাই টাইটাস হিল্লোল রেমা নামে এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, তিনি পেশায় সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে আর্থিক অনটনে বেশ কিছুদিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন তিনি। রাতে ঘুমাতে পারতেন না। এক সপ্তাহ ধরে তিনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ৫:০৩:১৯   ২৫২ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
ব্যানবেইসের তথ্য এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি
রাজধানীর বাস রুট ৯৮ থেকে কমিয়ে ৩২ করার পরিকল্পনা
হামের প্রাদুর্ভাব: টিকাদানে ব্যর্থতা ও সমন্বয়হীনতার দায় কার
এআই ব্যবহার করে মিথ্যা কনটেন্ট তৈরি অপরাধ: মেহজাবীন চৌধুরী
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
ঢামেক হাসপাতালে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ
হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ